চাঁপাইনবাবগঞ্জে সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার-আল আমিন

চাঁপাইনবাবগঞ্জে সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার-আল আমিন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর ২০২৬–২০২৭ কার্যবছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সাবেক শিক্ষার্থী ও আরটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সানোয়ার হোসেনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের স্মারক নং সিএসডব্লিউএফ/কমিটি/২০২৬/০১, তারিখ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ফারুক মিয়া, মাহবুবুল আলম, ইউসুফ আলী মন্ডল ও সোহাইল রানা (সুমন)সহ অন্যান্য উপদেষ্টাদের সম্মতি এবং কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ নাহিদ হাসান (এমএআরএমসি), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (রাবি), অর্থ সম্পাদক মো. সারাফাত হোসাইন (রাবি), সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান (এনইউ), সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনুল হক (জবি), শিক্ষা সম্পাদক মোহাম্মদ আলী (ঢাবি), প্রচার ও আইটি সম্পাদক সারোয়ার হোসাইন (এনইউ), দপ্তর সম্পাদক মোঃ মাসুম (এনইউ), স্বাস্থ্য সম্পাদক মাশরুফা তাহসিন (রামেক), ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বেরোবি), সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (এনইউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আহাদুজ্জামান আহাদ (ডুয়েট), ছাত্রী বিষয়ক সম্পাদক মোসাঃ মাকসুদা খাতুন রিনা (ইবি), সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান (ইবি), ক্রীড়া সম্পাদক আবু বকর বাদশা (এনইউ), সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শহীদ রানা (মাভাবিপ্রবি), সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (এনইউ), সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ তারেক আহমেদ (এনইউ) এবং আপ্যায়ন সম্পাদক তুহিন রেজা (ডিআইইউ)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “এই দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা কাজ করবো। সবার সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে বিশ্বাস করি।

নবনির্বাচিত সভাপতি সানোয়ার হোসেন বলেন, “আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর মাধ্যমে আমরা শিক্ষার আলো বিস্তারে কাজ করে একটি আদর্শ ও আলোকিত ইউনিয়ন গড়ে তুলতে চাই। সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতায় সংগঠনকে আরও শিক্ষার্থীবান্ধব, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে পারবো বলে প্রত্যাশা করি।

নবনির্বাচিত সভাপতি সানোয়ার হোসেন বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর মাধ্যমে আমরা শিক্ষার আলো বিস্তারে কাজ করে একটি আদর্শ, আলোকিত ও শিক্ষিত ইউনিয়ন গড়ে তুলতে চাই। সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতায় সংগঠনকে আরও শিক্ষার্থীবান্ধব, আস্থাশীল ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে পারবো বলে দৃঢ় বিশ্বাস করি।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরবাগডাঙ্গা ইউনিয়ন একসময় শিক্ষার দিক থেকে বেশ পিছিয়ে ছিল। ২০১৫ সালের আগে শিক্ষার সুযোগ ছিল সীমিত, আর উচ্চশিক্ষা ছিল অনেকটাই স্বপ্নের মতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই তৎকালীন সাতজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের উদ্যোগে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষামূলক ও সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, গণিত অলিম্পিয়াড, রক্তদান কর্মসূচি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলে তাদের আত্মবিশ্বাস, লক্ষ্যনির্ধারণ ও স্বপ্ন দেখার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আজ সেই পরিবর্তনের সুফল স্পষ্ট। চরবাগডাঙ্গা থেকে শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। এদের মধ্যে থেকে অনেকেই বিসিএস ক্যাডার, বিচারক, প্রকৌশলী, চিকিৎসক, গবেষক ও আইনজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছেন এবং একটি আলোকিত, আদর্শ ও শিক্ষিত ইউনিয়ন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️