নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্টির সংঘর্ষে নিহত-১ আহত-৩০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সোহরাব হোসেন আবির (২৭) নামে ছাত্রদল নেতা নিহত এবং ৩০ আহত হয়েছে।

নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্টির সংঘর্ষে নিহত-১ আহত-৩০

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সোহরাব হোসেন আবির (২৭) নামে ছাত্রদল নেতা নিহত এবং ৩০ আহত হয়েছে। 

শনিবার ৫ জুলাই দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত সোহরাব চাতলপাড় কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্টির মাঝে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে। শনিবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দুপুরে উভয় পক্ষের মধ্যে দেশীয় নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে মোল্লা গোষ্টির সমর্থক ছাত্রদলের নেতা সোহরাব মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আজারুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ দুই গোষ্ঠীর বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️