নিয়ামতপুরে নাতির ভাসমান মরদেহ দেখে মারা গেলেন দাদাও

নওগাঁর নিয়ামতপুরে নাতি সাব্বির রহমানের (১৫) পুকুরে মৃতদেহ ভাসতে দেখে তা সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছে দাদা আছির উদ্দিন (৫৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুরে নাতির ভাসমান মরদেহ দেখে মারা গেলেন দাদাও

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নাতি সাব্বির রহমানের (১৫) পুকুরে মৃতদেহ ভাসতে দেখে তা সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছে দাদা আছির উদ্দিন (৫৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির রহমান নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। 

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি করেও সন্ধান পাচ্ছিলেন না। আজ সকালে খুজতে খুজতে সাব্বিরের দাদা গ্রামের পাশের পুকুরে গেলে নাতির ভাসমান মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। স্হানীয়রা তাকে ডাক্তারের কাছে নেওয়ার আগেই তাঁরও মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️