নাসিরনগরে জায়গা নিয়ে সংঘর্ষে থানার ওসিসহ আহত-১০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে জায়গা নিয়ে সংঘর্ষে থানার ওসি সহ ১০ জন আহত হয়েছে।

নাসিরনগরে জায়গা নিয়ে সংঘর্ষে থানার ওসিসহ আহত-১০

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে জায়গা নিয়ে সংঘর্ষে থানার ওসি সহ ১০ জন আহত হয়েছে। 

সোমবার ১৬ জুন সকালে উপজেলা সদর ইউনিয়ন কুলিকুন্ডা গ্রামে জায়গা নিয়ে আব্দুর রুম ও বাচ্চু মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্রশস্ত্র নিয়ে থানার ওসিসহ জায়গা নিয়ে আব্দুর রুম ও বাচ্চু মিয়ার পক্ষের লোকজনের মাঝে কিছুদিন পরপরই ঝগড়া বিবাদ লেগেই থাকে। এ নিয়ে বাচ্চু মিয়ার পক্ষের বিরুদ্ধে আব্দুর রুমের ছেলে কাউছার মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করে। পরে বাচ্চু মিয়ার ছেলে এরশাদ ও আব্দুর রুমের পক্ষের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি মামলা করে। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৬ জুন সোমবার থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আলমের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। হঠাৎ দু'পক্ষের মাঝে উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করা হয়। আহতরা হলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ খাইরুল আলম (৪২), জসিম মিয়া (৪৫), মামুনুর রশীদ (৩৬), ছায়াতুন্নেছা(৬০), শিল্পী আক্তার (৩০),হোসনায়ারা বেগম (৪৫), মোঃ শাওন মিয়া (১০)। গুরুত্ব আহত অবস্থায় জসিম মিয়াকে উন্নত চিকিৎসা জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুলিকুন্ডা গ্রামের ওয়ার্ড ইউ/পি সদস্য মোঃ আজম মৃধা জানান, আজ পুলিশ ৪৪ ধারা জারি করতে আসলে তাদের সামনেই মারামারি ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার চম্পক চক্রবর্তী জানান, ওসি স্যার ব্যথা পেয়েছে, অন্য কেউ আহত হয়নি। পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️