নিজ বাবা দ্বারা ধর্ষণের শিকার কিশোরী মেয়ে,অভিযুক্ত বাবা আটক

নিজ বাবা দ্বারা ধর্ষণের শিকার কিশোরী মেয়ে,অভিযুক্ত বাবা আটক

সুজিত কুমার চক্রবর্তী, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর শহর এলাকায় এক ভাড়াটে বাসায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

‎গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নূরপুর পাঁচবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে।তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়ঘরিয়া পাড়ার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।

‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ মে শনিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ভিকটিম কিশোরী তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পিতা রফিকুল ইসলাম কৌশলে রুমে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার শুরু করলে রফিকুল তাকে হত্যার ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

‎পরবর্তীতে ১৮ মে সোমবার সকাল ১০টার দিকে ভিকটিমকে পুনরায় একা পেয়ে রফিকুল ইসলাম ফের ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিম জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে দৌড়ে নিচে নেমে আসে এবং আশেপাশের লোকজন দের বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম বিষয়টি পুলিশকে অবহিত করেন।

‎‎এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন।

‎ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,"ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেন। ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। ওসি আরও জানায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগী ও তার পরিবার নিরাপদে রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️