ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিন আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার আনন্দপুর এলাকায় র‍্যাব-৯-এর (শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মো. সাজিদ মিয়া (২৩), স্বপন মিয়া (৩২) ও ছাব্বির মিয়া (২৭)।

শনিবার রাত সাড়ে ১০টায় র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগরগামী রাস্তায় চেকপোস্ট বসানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি নোয়াহ্ মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ি তল্লাশি করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশে বহন করার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️