দুমকীতে দুর্ধর্ষ ডাকাতি মুক্তিযোদ্ধার বাড়িতে

পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

দুমকীতে দুর্ধর্ষ ডাকাতি মুক্তিযোদ্ধার বাড়িতে

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায়  দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 

‎মঙ্গলবার(১জুলাই)দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়।

‎সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র সহ মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়।

‎ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান বলেন,  বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার  আমার বাসায় স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সবমিলিয়ে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। 

‎ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ ফোন করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️