পীরতলা বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি বশির উদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম 

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম সাহিন বিজয়ী হয়েছেন।

পীরতলা বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি বশির উদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম সাহিন বিজয়ী হয়েছেন।

‎সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

‎নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন 'মোটরসাইকেল' প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট। 

‎সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম 'চশমা' প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান সিপন মাইক প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন।

‎১নং সহ-সভাপতি পদে মো. ইয়াকুব আলী 'মাইক্রোবাস' প্রতীকে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 'অটো রিক্সা' প্রতীকে ১৪৮ ভোট পেয়ে ২নং সহ-সভাপত নির্বাচিত হয়েছেন এবং ৩নং সহ-সভাপতি পদে 'উড়োজাহাজ' প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাম চরণ গাইন(ভুলু)। 

‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে 'হরিণ' প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিরাজ হোসেন 'কলস' প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। 

‎সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আলম মেহেদী 'বাই-সাইকেল' প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সজিব মৃধা 'রাজা হাঁস' প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন। 

‎কোষাধ্যক্ষ পদে 'জগ' প্রতীক নিয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ২১৯ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল আমিন প্যাদা 'আম' প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়েছেন।

‎ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাত ৮টা উপস্থিত সকলের সম্মুখে এ ফলাফল ঘোষণা করেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন- সাংবাদিক এম আমির হোসাইন(আইন-বিধি ও প্রশাসন), মো: রেজাউল করিম(হিসাব), মো: জাকির হোসেন(অর্থ) ও মোঃ আহসানুল হক মুবিন(দপ্তর)।

‎প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বিপরীতে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️