পবিপ্রবিতে পৃথক কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন ও রাজাকার বিরোধী স্লোগান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের সঙ্গে নিয়ে মহান বিজয় দিবস

পবিপ্রবিতে পৃথক কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন ও রাজাকার বিরোধী স্লোগান

মোঃ সজিব সরদার পটুয়খালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের সঙ্গে নিয়ে মহান বিজয় দিবস উদযাপনের অভিযোগ তুলে আনুষ্ঠানিক কর্মসূচি বয়কট ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপিপন্থী শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে তারা এ প্রতিবাদ জানান এবং পরবর্তীতে আলাদাভাবে বিজয় দিবস উদযাপন করেন।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামায়াত-শিবিরপন্থী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন এলাকায় বিএনপি ও ছাত্রদলপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

‎বিক্ষোভকারীরা এ সময় স্লোগানে স্লোগানে বলেন— “রাজাকারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না”, “রাজাকারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।” এতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

‎পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবি শাখার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের উপস্থিতিতে একটি পৃথক বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে রাজাকারবিরোধী বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়।

‎এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন‎“মহান বিজয় দিবসের মতো একটি পবিত্র দিনে একাত্তরের পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁকে সতর্ক করা হয়েছিল।

‎অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,এটি একটি জাতীয় কর্মসূচি। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️