শিবগঞ্জের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ বিনোদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি. শিক্ষার্থীদের বিদায়

শিবগঞ্জের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

আরাফাত হোসেন শিবগঞ্জ প্রতিনিধিঃ আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ বিনোদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি. শিক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের (নবীন) বরণ উপলক্ষে সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুহাঃ আব্দুস শরীফ, সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মোহাঃ সাবিরুদ্দিন, প্রধান শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক (অব:), বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. মহাঃ শফিকুল আলম, রেজিস্ট্রার; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিউর রহমান, সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক; জেলা কমান্ড চাঁপাইনবাবগঞ্জ, আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহকরী শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মোঃ আসাবুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মহাঃ জামাল উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অবঃ); অগ্রণী ব্যাংক লিঃ

আয়োজনে: বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সংবর্ধনাকৃত, বিদায়ী ও নবীন বরণ ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য প্রদান করেন। পরীক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে অত্র বিদ্যালয়ের ও পিতা মাতার মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মোহাঃ সাব্বিরুদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে বর্তমান প্রজন্মের চিন্তা,ভাবনা ও চেতনার মূল্যয়ন করছে সরকার। পরীক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 

সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে মোঃ আবুল কালাম, সিনিয়র সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, কর্মচারী,গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পরীক্ষার্থীদের ভাল ফলাফল, দীর্ঘায়ু, সুস্থ্য ও মঙ্গল কামনা করে মোঃ দূরুল ইসলাম, সহকারী শিক্ষক;বিউবি দোয়া-মোনাজাত পরিচালনা করেন এবং শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️