পারিবারিক কলহের জেরে প্রাণ গেল তরুনী গৃহবধূর 

নওগাঁর নিয়ামতপুরে মিম মোস্তারিন (২০) নামের এক তরুনী গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

পারিবারিক কলহের জেরে প্রাণ গেল তরুনী গৃহবধূর 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মিম মোস্তারিন (২০) নামের এক তরুনী গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামে এ ঘটনা ঘটে। 

মিম মোস্তারিন হাজিনগর ইউনিয়নের শালবাড়ী নরসিংহপুর এলাকার মেরাজুল ইসলামের মেয়ে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিমের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, এগারো মাস পূর্বে ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শামসুলের সাথে বিবাহ হয় মিম মোস্তারিনের। বিয়ের পর থেকেই তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। গতকাল দুপুরের পর মোবাইল ফোনে মিম তার বাবাকে তাদের পারিবারিক অশান্তির কথা জানায়।   বিকেল ৪ ঘটিকার দিকে মিম বিষ পান করে। অবস্থা বেগতিক হলে তার স্বামী ও শাশুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিষয়টি মেয়ের চাচা মিষ্টারকে জানানো হয় তার ভাতিজী গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে জানতে পারে মিম রাসায়নিক বিষ খেয়েছে। পরে উন্নত চিকিৎসার প্রস্তুতি গ্রহনের সময় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মৃত্যু হয় মিমের। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️