নওগাঁয় ভূয়া দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় ভূয়া দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তভোগী বিমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আবুল কালাম,সাইফুল ইসলাম,আফাজ উদ্দিন,আবেদ আলী,সোহরাব হোসেন,কছিমুদ্দিন এবং সঞ্জয় সরকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন,উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের ছেলে বিমান সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। 

ভূক্তভোগীদের দাবি যে,১৯৩৩ সালের দলিল,১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ এক্সচেঞ্জ করে ভারতে চলে যান। এক্সচেঞ্জ পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন। এমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করার পরেও এবং আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে কুখ্যাত ভূমি দস্যুরা আওয়ামী স্টাইলে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেললের আয়োজন করা হয়েছে। এর প্রতিকারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেন তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️