মান্দায় প্রশাসনের যৌথ অভিযানে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ   

জেলার মান্দা উপজেলাধীন দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

মান্দায় প্রশাসনের যৌথ অভিযানে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ    

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জেলার মান্দা উপজেলাধীন দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ২৪ শে নভেম্বর দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায় , দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচার্জার( ভ্যানে) ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার চার্জার ভ্যানে করে তানোর উপজেলার তালন্দ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পাচারের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানায় এলাকাবাসী। এরপর টহলরত সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভারশোঁ লক্ষীর মোড় থেকে সারগুলো জব্দ করা হয়।

 গাড়িচালক শাহিন আলম বলেন, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে সারগুলো কিনেছেন। পরে সেগুলো পরিবহনের জন্য তাদের তিনটি অটোভ্যান ভাড়া করেন তিনি। তালন্দে নেওয়ার সময় সেনাবাহিনী সারগুলো আটক করে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী মজুমদার এবং মান্দা-নিয়ামতপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতেয়ার প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, পাচারের খবর পেয়ে সেনাবাহিনী ও এসি ল্যান্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দ হওয়া সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️