নওগাঁয় নদীর মাটি অবৈধভাবে বিক্রয়ের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম হোসেন নামের এক জনের ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নওগাঁয় নদীর মাটি অবৈধভাবে  বিক্রয়ের দায়ে  ৩ লক্ষ টাকা জরিমানা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম হোসেন নামের এক জনের ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে  জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।

ইউএনও ইবনুল আবেদীন জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন। 

এসময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম হোসেন  নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত মেশিন ও ৬ টি ট্রাক্টর। পাশাপাশি ৩লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুছলেকা নেওয়া  হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️