শত বছর বয়সী অসহায় হামেদা-দ্বারে দ্বারে ঘুরেই চালাচ্ছেন জীবনসংগ্রাম

শত বছর বয়সী অসহায় হামেদা-দ্বারে দ্বারে ঘুরেই চালাচ্ছেন জীবনসংগ্রাম

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের এক কোণে নিঃশব্দে বেঁচে আছেন শত বছর বয়সী হামেদা বেওয়া। বয়সের ভারে ন্যুব্জ শরীর, ঝাপসা চোখ, তবুও থেমে নেই তার বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম।

এক সময়ের কর্মচঞ্চল এই নারী আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এক নির্মম বাস্তবতার সামনে। তার রয়েছে এক ছেলে ও তিন মেয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই বয়সেও তাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য চাইতে হয় নিজের দু’মুঠো খাবারের জন্য।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, শত বছরের এই বৃদ্ধাকে নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়। কাঁপা হাতে চুলা জ্বালানো, ভাত রান্না করা, সবকিছুই যেন তার নিত্যদিনের সংগ্রাম। পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, নেই সন্তানের স্নেহময় স্পর্শ কিংবা প্রয়োজনীয় যত্ন।

শুধু তাই নয়, খাস জমিতে  ভাঙাচোরা মাটির ঘরেই তার বসবাস। ঘরের চালার টিনের অধিকাংশই ফুটো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই ভিজে যায় ঘরের বেশ কিছু  অংশ।  যেকোনো সময় মাটির দেয়াল ধসে পড়ার ঝুঁকিতেও দিন কাটাতে হচ্ছে তাকে।

জানা গেছে, হামেদা বেওয়ার ছেলে সেকেন্দার একজন দিনমজুর। নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে, ফলে মায়ের দেখভাল করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

গ্রামবাসীর কেউ কেউ মাঝে মাঝে সহানুভূতির হাত বাড়ালেও তা তার জীবনযুদ্ধের জন্য যথেষ্ট নয়। প্রতিটি দিন তার কাছে যেন এক নতুন লড়াই, যেখানে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে প্রচণ্ড গরমের মধ্যে তার ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। হাতপাখা দিয়ে কোনোমতে স্বস্তি খোঁজেন তিনি। রাত নামলে জ্বালাতে হয় পুরোনো দিনের হারিকেন, সেই ক্ষীণ আলোতেই সারতে হয় রাতের খাবার।

হামেদার এই করুণ জীবনচিত্র আমাদের সমাজের কাছে এক গভীর প্রশ্ন ছুঁড়ে দেয়,সন্তান থাকা সত্ত্বেও কেন একজন মা এভাবে অবহেলিত? কোথায় আমাদের মানবিকতা, কোথায় পারিবারিক বন্ধন?

এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানো এখন শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। সামান্য সহানুভূতি ও সহযোগিতাই হয়তো জীবনের শেষ প্রান্তে এসে হামেদা বেওয়ার জীবনে এনে দিতে পারে কিছুটা স্বস্তি ও শান্তি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️