নিয়ামতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৬৪ পরীক্ষার্থী অনুপস্থিত
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিনে ১হাজর ৮৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১হাজার ৭৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন শাখার মধ্যে এবার এই উপজেলায় বিদ্যালয় শাখায় ৪১টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৩৫০জন, উপস্থিত ছিল ১হাজার ৩২৮জন, অনুপস্থিত ২২জন। দাখিল শাখায় ২৬টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৪০৯ জন, উপস্থিত ছিল ৩৭৫জন, অনুপস্থিত ছিল ৩৪জন এবং ভোকেশনাল শাখায় পাঁচটি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৭৭জন, উপস্থিত ছিল ৬৯জন, অনুপস্থিত ছিল আটজন।
পরীক্ষা চলাকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম।
এসময় সংযুক্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক ইমরান হোসেন মন্ডল। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুশান্ত কুমার মন্ডল, ভোকেশনাল কেন্দ্র সচিব আঃ জলিল।
ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এবছরের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে।এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।




