নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি সাপাহারের আদিবাসী তরুণীর

নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রাম থেকে লিলিপা উড়াও (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি সাপাহারের আদিবাসী তরুণীর

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রাম থেকে লিলিপা উড়াও (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের রতন উড়াও ও সনচারী উরাও দম্পতির কন্যা।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে লিলিপা নিজ বাড়ি থেকে সাপাহার বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

লিলিপার মা সনচারী উড়াও জানান, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হলেও মেয়ের কোনো হদিস মেলেনি। এ পরিস্থিতিতে গত।৯ এপ্রিল সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আজিজ জানান, নিখোঁজ তরুণীকে উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কেউ যদি লিলিপা উড়াও-এর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা এই নম্বারে (01786466890) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️