নওগাঁয় চাচার লাঠির আঘাতে’ ভাতিজার মৃত্যু

নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু তার চাচার লাঠির আঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নওগাঁয় চাচার লাঠির আঘাতে’ ভাতিজার মৃত্যু

এবিএস নতুন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু তার চাচার লাঠির আঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।

নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে।তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫)।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “আবুল কাসেম মন্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম।

“এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে কাসেমের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি মনসুর বলেন, এ ঘটনায় জামুর চাচাত ভাই কাসেমের ছেলে আব্দুল মতিনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️