শিবগঞ্জে সালাম হত্যার ঘটনায় আরও চারজন গ্রেফতার

শিবগঞ্জে আলোচিত জোড়া খুনের ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

শিবগঞ্জে সালাম হত্যার ঘটনায় আরও চারজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ আলোচিত জোড়া খুনের ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ঝাপড়া ওরফে বাবু (৪৫), মৃত কাবির ঝাপড়ার ছেলে মো. রুহুল আমিন ঝাপড়া (৪৫), মোহাম্মদ তাবজুর হোসেনের ছেলে মো. আব্দুল মান্নান (৪২) ও মো. আখতারুজ্জামানের ছেলে মো. ওসমান আলী (২১)।

এদের মধ্যে এজারহারনামীয় বাবুল ঝাপড়া, রুহুল আমিন ঝাপড়া ও হত্যাকা-ের ঘটনায় তদন্তে প্রাপ্ত আব্দুল মান্নানকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের একটি পেয়ারা বাগান এবং ওসমান আলীকে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান। এর আগে একই মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬ জন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এই ৪ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এ মামলার এজাহারনামীয় আসামিদের পাশাপাশি তদন্তে যাদের নাম এসেছে, তাদের মধ্যে আব্দুল মান্নান ও ওসমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাদীর দায়েরকৃত মামলায় এজাহারনামীয় ২ জন এবং এর আগে গত শুক্রবার এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি কলেজের সামনে গত ২৭ জুন রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় খুন হন জেলা পরিষদের সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় সেখানে থাকা হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে পরদিন শুক্রবার রাতে মামলা দায়ের করেন আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️