শিবগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধ, পরিকল্পিত হামলায় নিহত-১ আহত অন্তত ৬ পরিবারের দাবি হত্যা 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এক হামলায় রফিকুল ইসলাম কালু (৫০) নামের একজন নিহত হয়েছেন।

শিবগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধ, পরিকল্পিত হামলায় নিহত-১ আহত অন্তত ৬ পরিবারের দাবি হত্যা 

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এক হামলায় রফিকুল ইসলাম কালু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

গত ৯ জুন রাত ৮টার দিকে পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামে ইমন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী নিহত রফিকুলের চাচাতো ভাই মো. সাইদুল ইসলাম অভিযোগ করেন, ওই রাতে তিনি ও তাঁর স্বজনেরা মিলের সামনে বসে থাকাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারধর শুরু করে।

সাইদুল ইসলাম বলেন, হামলায় তাঁর ভাই, ভাতিজা ও চাচাতো ভাইসহ মোট সাতজন আহত হন। গুরুতর আহত রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন বিকেলে তিনি মারা যান। সাইদুল ইসলাম আরও জানান, হামলাকারীদের হাতে ছিল হাসুয়া, লোহার রড, কাতা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র। তাঁর দাবি, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল।

নিহতের স্ত্রী লিলিয়ারা বেগম বলেন, একটি জমি নিয়ে বিরোধ ছিল, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। তারপরও পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই—দোষীদের ফাঁসি চাই।

রফিকুলের মেয়ে লিমা বলেন, সরকারের কাছে দাবি করছি, আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

এজাহারভুক্ত ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–২৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন সাইদুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়েছে, হামলায় অংশ নেওয়া কয়েকজন রফিকুলকে মাথায় কুপিয়ে, রড দিয়ে পায়ে আঘাত করে এবং একপর্যায়ে বুকের ওপর উঠে শ্বাসরুদ্ধ করার চেষ্টাও করে।

নিহতের জামাতা মো. মোস্তাক হোসেন বলেন, হামলায় ছয়জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রোসদুল হক বলেন, জমি নিয়ে সমস্যা থাকতেই পারে, তাই বলে এভাবে পরিকল্পিতভাবে কাউকে হত্যা করা অমানবিক। অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত। তবে এ ঘটনায় কোন পক্ষের বাড়ি ঘরে হামলা এবং লুটপাট হয়নি । 

স্থানীয় আরেকজন, সেরাজুল ইসলাম বলেন, রফিকুলকে বড় বড় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

বিবাদীপক্ষের  অভিযুক্ত আহসান আলীর ছেলে পারুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) শাকিল আহমেদ বলেন, মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️