৫৯ বিজিবির অভিযানে সোনামসজিদ সীমান্তে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে পিস্তল গুলি ম্যাগজিনসহ এক যুবক আটক ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন

৫৯ বিজিবির অভিযানে সোনামসজিদ সীমান্তে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ প্রান্ত(২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে। আজ শুক্রবার সকালে সোনামসজিদ বিওপিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আরোও জানান, কয়লাবাড়ি ট্রাাক স্ট্যান্ড এলাকায় আম বাগান দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আব্দুল্লাহ প্রান্তকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️