দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন মান্দায় পালিত

দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের

দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন মান্দায় পালিত

এ.বি.এস রতন স্টফ রিপোর্টার :দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজারের সাদ্দাম কম্পিউটারে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করে দৈনিক মতপ্রকাশ পত্রিকার পাঠক ফোরাম।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে এটিএম রাকিবুল বাসারের সাংবাদিকতা, নৈতিকতা ও গণমাধ্যমে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দায়বদ্ধতা, নিরপেক্ষতা ও সত্য অনুসন্ধানের ধারায় তিনি ইতোমধ্যে দেশের মিডিয়া অঙ্গনে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তরুণ সাংবাদিকদের জন্য তিনি অনুপ্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও জানান, তাঁর নেতৃত্বে দৈনিক মতপ্রকাশ জনমুখী ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দুর্নীতিবিরোধী অনুসন্ধান, পাঠকবান্ধব উপস্থাপন ও ন্যায়নিষ্ঠ অবস্থানের জন্য সম্পাদক এটিএম রাকিবুল বাসার বিশেষভাবে সমাদৃত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মতপ্রকাশ পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু। তিনি বলেন, “এটিএম রাকিবুল বাসার শুধু সম্পাদক নন, সাংবাদিক সমাজের অভিভাবক। তাঁর জন্মদিন আমাদেরও গর্বের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী কণ্ঠের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম হেলাল, সদস্য ও দৈনিক বাংলাদেশের খবরের নওগাঁ প্রতিনিধি এম এ রাজ্জাক এবং দৈনিক আলোকিত সকালের মান্দা প্রতিনিধি ইস্রাফিল প্রমুখ।

অতিথিরা বলেন, দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরামের এমন উদ্যোগ সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।

দোয়া-মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হয় সমাবেশের। সম্পাদক এটিএম রাকিবুল বাসারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️