আ.লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুড়ভিত্তিক দল-নুর

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুড়ভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

আ.লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুড়ভিত্তিক দল-নুর
সংগ্রহীত ছবি

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুড়ভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ঐতিহাসিকভাবে ভারতের একটা লেজুড়ভিত্তিক রাজনৈতিক দল ছিল। যার ফলে তারা ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের হাতেই তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘বাংলাদেশে আমরা শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, যেটা প্রমাণ করবে আইনের কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা দেশে চলছি, আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করে। কয়েক দিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। মোহাম্মদপুরে যুবদলের নেতাকে গুলি করে মেরেছে।

পুরান ঢাকায়ও গুলি করে চলে যাচ্ছে। যে ফেসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, পরাজিত করেছি ও জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা নানাভাবে ফিরে আসার জন্য ছক আঁকছে।

তিনি আরো বলেন, “২০১৮ সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের সঙ্গে আলাপ-আলোচনা করে এই বিষয়টা ডিল করার। সে জন্য আমরা সংসদ ভবনে বসে ছিলাম।

সেই সময় তারা গল্পের ছলে বলেছিলেন— ‘মিয়া আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে বাংলাদেশের সিম আমরা ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোম মারানো, ককটেল মারানো যা করা দরকার, ভাঙচুর করে আবার ওইপারে চলে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে।

এখন যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, চিহ্নিত অপরাধী, দাগী অপরাধী, অপরাধ ঘটানোর পরে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে পার করে দেবে এ ধরনের পরিস্থিতি হতে পারে। চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️