নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি,শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।

নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি,শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল
সংগ্রহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি- বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো, জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো।

‘কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।

ফখরুল বলেন, ‘নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ। আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।

বিএনপি সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন।

তিনি বলেন, ‘উপদেষ্টাদের কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এমন কোনো পক্ষপাতিত্ব চায় না জনগণ৷

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️