তারেক রহমান দেশের রাজনীতিতে বড় অনুপ্রেরণার নাম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন,

তারেক রহমান দেশের রাজনীতিতে বড় অনুপ্রেরণার নাম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা।

রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যেকোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয়।

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে রিজভী বলেন, ‘রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। সে কারণে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও ঢাকা থেকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক।

তবে তারেক রহমানের জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে দেশের যেকোনো আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হতে পারেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের উচ্চ প্রত্যাশা ও দাবি রয়েছে তারেক রহমানকে নির্বাচনের মাঠে সরাসরি দেখতে।’ তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভোটারদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️