শিবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শিবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মো: নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আমীর মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. দুরুল হোদা আনসারির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, "দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তবে সেই ভূমিকা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণে হওয়া উচিত। অতীতে অপসাংবাদিকতার কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য ও কল্যাণমূলক সংবাদ পরিবেশন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ইফতার মাহফিলে সাংবাদিকদের ভূমিকা, সমাজের কল্যাণ এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️