শিবগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা
শিবগঞ্জ প্রতিনিধি:আজ (১৬ মে, শনিবার) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে (বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা, মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার) পুরস্কার বিতরণ ও বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ সেলিম রেজা (প্রভাষক), সাধারণ সম্পাদক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের সঞ্চালনায় ও মোসাঃ ফাহিমা খাতুন, প্রধান শিক্ষক; তেলকুপি শাপলা কিন্ডারগার্টেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ রুহুল আমিন; চেয়ারম্যান, ৮নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ এবং অধ্যক্ষ (অব:), বিনোদপুর কলেজ।
এসময় (আমার চোখে আমার মা শীর্ষক) আলোচনার "প্রধান বক্তা" হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ সাবিরুদ্দিন, প্রধান শিক্ষক (অব:), বিনোদপুর উচ্চ বিদ্যালয়সহ "বিশেষ অতিথি" হিসেবে বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দিন (মাস্টার), উপদেষ্টামণ্ডলীর সদস্য, তেলকুপি শাপলা কিন্ডারগার্টেন; মোঃ আতাউর রহমান, সম্মানিত বীরমুক্তিযোদ্ধা; মোঃ শামীম হোসেন, সভাপতি, তেলকুপি শাপলা কিন্ডারগার্টেন; মোঃ ইফতেখার আলম (বাবু), সেক্রেটারি, সোনামসজিদ প্রেসক্লাব; মোহাঃ মুকুল আলম, ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সমাজসেবা কার্যালয় মহোদয়গণ।
এসময় আরও "সম্মানিত অতিথি" হিসেবে মুহাঃ কাসেদ আলি; ৭নং ওয়ার্ড সদস্য, শাহবাজপুর ইউপি ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন; মোঃ এমরান হোসেন, সভাপতি ও অব: প্রধান শিক্ষক, তেলকুপি উচ্চ বিদ্যালয়; মোছাঃ জলিয়ারা খাতুন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ১১ নং তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোঃ রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক; "তত্ত্বাবধায়ক ও ইনচার্জ" হিসেবে জনাব আরাফাত হোসেন, পরিচালক, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন; "তত্ত্বাবধায়ক" হিসেবে জনাব মোঃ শাহীন রেজা, সহকারী প্রধান শিক্ষ, তেলকুপি শাপলা কিন্ডারগার্টেন; "তত্ত্বাবধায়ক ও আহ্বায়ক" হিসেবে জনাব ইউসুফ আলী, অভিভাবক সদস্য, গভর্নিং বডি, তেলকুপি শাপলা কিন্ডারগার্টেন মহোদয়গণসহ ছাত্র-ছাত্রীরা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কর্তৃপক্ষের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে পরিচালক আরাফাত হোসেন বলেন উক্ত অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপস্থিত সকল মায়েদের এবং সম্মানিত অতিথিবৃন্দ কে।
শেষে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা, রচনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিদের মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুয়া মোনাজাত শেষে মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



