নাচোলে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

নাচোলে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

আবুল হোসেন নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে (শনিবার) নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,জামায়াত নেতা রফিকুল ইসলাম, তোয়াব আলী, সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন। দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা দু’শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন লিখন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ শিরিন আক্তার মিম ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাব্বির আহমেদ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে সামাজিক ও মানবিক উদ্যোগের ধন্যবাদ এবং প্রশংসা করেন। 

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকরা সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালু থাক ও আয়োজকদের ধন্যবাদ জানা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️