গোমস্তাপুরে চার দশক ধরে জরাজীর্ণ এক কিলোমিটার সড়ক-এলাকাবাসীর চরম দুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর থেকে তিনপুকুর পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ

গোমস্তাপুরে চার দশক ধরে জরাজীর্ণ এক কিলোমিটার সড়ক-এলাকাবাসীর চরম দুর্ভোগ

মো: সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর থেকে তিনপুকুর পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রায় চল্লিশ বছর ধরে রাস্তাটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বর্তমানে এটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির দুই পাশে প্রায় তিন শতাধিক পরিবার বসবাস করে। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে একজন অসুস্থ হলে তাকে শীঘ্রই কোন গাড়ি-ঘাতে নিয়ে যাওয়া যায় না এমনকি ছেলেমেয়ে কাদার কারণে স্কুলে যেতে চায় না। এ মৌসুমে রাস্তাটি আরও কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।যার কারণে চরম বিভ্রান্তিতে পড়ে থাকতে হচ্ছে মিরাপুর গ্রামের বাসিন্দাদের যেনো ২০২৫ সালে সেও ৮০ দশকেই পরে আছে তারা।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন জানান চার দশক ধরে বিভিন্ন নির্বাচনে প্রার্থীরা বারবার এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে এমপি ও দলীয় প্রার্থীরা বিজয়ী হলে রাস্তা সংস্কার করবেন বললেও, বিজয়ের পর তারা এলাকাবাসীর খবরও নেননি।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

এদিকে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা জানান,“আর আশ্বাস নয়, আমরা বাস্তব পদক্ষেপ চাই। এই রাস্তা সংস্কার হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে।”

এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান, রাস্তাটির মাপ যোগ হয়ে আছে শীঘ্রই রাস্তাটি পাকা করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️