গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ঘরছাড়া ছোটভাই ও শিশু কন্যা

গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ৬ বছরের শিশুকন্যাসহ ঘরছাড়া হয়েছেন এক পিতা

গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ঘরছাড়া ছোটভাই ও শিশু কন্যা

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ৬ বছরের শিশুকন্যাসহ ঘরছাড়া হয়েছেন এক পিতা। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামে।

ঘটনার শিকার ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল জানায়, গত বৃহস্পতিবার  বড়ভাই সুজনের করা মামলায় আদালতে হাজিরা দিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করার সময় তার বড়ভাই সুজন  তার ছয় বছর বয়সী শিশু কন্যা সামিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালাবদ্ধ করে রাজশাহী চলে যায়। সেদিন থেকে  সে শিশু কন্যাকে নিয়ে প্রতিবেশীদের বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় সে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ  করেছেন বলে জানান।এরআগেও তার বড়ভাই তাকে মাদকাসক্ত তকমা দিয়ে  পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করতে শিশুকন্যাসহ  অপহরণ করে।

এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।ছোট ভাইয়ের অভিযোগ প্রসঙ্গে বড়ভাই সুজন জানায়,ছোটভাই সোহেলের অভিযোগ অস্বীকার করে  তিনি জানান, সে মাদকাসক্ত ও মানসিক রোগী। তাকে সংশোধন করতেই আমাদের এ উদ্যোগ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️