বুড়িচংয়ে কলেজছাত্রকে অপহরণের পর মারধর-৫ দিন ধরে লাইফ সাপোর্টে

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক কলেজছাত্রকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন

বুড়িচংয়ে কলেজছাত্রকে অপহরণের পর মারধর-৫ দিন ধরে লাইফ সাপোর্টে

আবদুল্লাহ স্টাফ রিপোর্টার:কুমিল্লার বুড়িচং উপজেলায় এক কলেজছাত্রকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের নাম মো. তোহিন (১৯)। তিনি বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং বাহেরচর গ্রামের বাসিন্দা। তোহিনের মা মোসা. ফেরদৌসী আক্তার (৩৬) শুক্রবার বুড়িচং থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তার ছেলেকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে স্থানীয় এক ভবনে আটকে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়দের সহায়তায় তোহিনকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে—মো. সাইফুল ইসলাম (বাবু), তাঁর ছেলে নাফিজ উদ্দিন, মো. জহির ও আবদুল আলিম। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

থানায় দায়ের করা মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৪২, ৩০৭, ৩২৩, ৩২৬, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় রেকর্ড হয়েছে (মামলা নং–১৪, তারিখ ২৩/১০/২০২৫)।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️