চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে রাতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে রাতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।ফেরত দেয়ার পর ভারতে আটক সেই জেলেকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মো. আলমগীর শেখ (২৭)।

বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে জেলে মো. আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের ৭০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে। পরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান যোগাযোগ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরত দেয় বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানের মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️