আলমডাঙ্গায় দলিল লেখক সাকের আলীর ১ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিথ্যা তথ্য ব্যবহার করে জমি খারিজের আবেদন করায় দলিল লেখক সাকের আলীকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কম্পিউটার ব্যবসায়ীকেও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আলমডাঙ্গায় দলিল লেখক সাকের আলীর ১ মাসের কারাদণ্ড

মোঃ আসাদুজ্জামান আসাদ।চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিথ্যা তথ্য ব্যবহার করে জমি খারিজের আবেদন করায় দলিল লেখক সাকের আলীকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কম্পিউটার ব্যবসায়ীকেও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অফিস সূত্রে জানা যায়, ভাংবাড়িয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আলামিন জমি খারিজের জন্য দলিল লেখক সাকের আলীর কাছে যান। পরে সাকের আলী গোবিন্দপুর মাঠপাড়ার সাইফুল ইসলামের কম্পিউটার দোকান থেকে আবেদন প্রস্তুত করিয়ে ভূমি অফিসে জমা দেন।তদন্তে দেখা যায়—দলিলের ৭ নম্বর কলামে হস্তান্তরাধীন জমির ন্যূনতম ২৫ বছরের মালিকানা ধারাবাহিকতার বিবরণ পরিবর্তন করে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আবেদনটি জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে সাকের আলী (১৯০), আবেদনকারী আলামিন ও কম্পিউটার দোকানদার সাইফুল ইসলামকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত সাকের আলীকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, আর আবেদনকারী আলামিন ও সাইফুল ইসলামকে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️