‎নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন লক্ষাধিক শিশু বিনামূল্যে টিকা পাবে

টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত

‎নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন লক্ষাধিক শিশু বিনামূল্যে টিকা পাবে

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

‎সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় উপজেলার ৩১৩টি কেন্দ্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি) পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। নবীগঞ্জের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।

‎প্রধান অতিথি মো. রুহুল আমিন বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত জরুরি। লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‎আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।

‎সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️