‎বানিয়াচংয়ে ধর্ম অবমাননা-পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও শাস্তির দাবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পাপন চন্দ্র গোপের তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

‎বানিয়াচংয়ে ধর্ম অবমাননা-পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও শাস্তির দাবি
প্রতীকী ছবি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পাপন চন্দ্র গোপের তীব্র নিন্দা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বানিয়াচং উপজেলা শাখা।

‎সংগঠনটির সভাপতি মাধব দেব এবং সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, পাপন চন্দ্র গোপের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা আরও বলেন, পূজা উদযাপন পরিষদ কখনও অন্যায় বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সমর্থন করে না এবং সব সময় অন্য ধর্ম ও দেশের আইনকে শ্রদ্ধা জানায়।

‎বিবৃতিতে আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় মুসলিম জনগণের উদারতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনটি সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।

‎নেতৃবৃন্দ দাবি করেন, পাপন চন্দ্র গোপসহ সমস্ত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️