দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি ৬দিন বন্ধ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ৬ দিনের জন্য বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর  আমদানি-রপ্তানি ৬দিন বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে।

ভারতের মহদীপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল বুধবার থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মহদীপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

তবে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️