‎নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে বানিয়াচংয়ে সচেতনতামূলক সমাবেশ

নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে বানিয়াচংয়ে সচেতনতামূলক সমাবেশ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, হবিগঞ্জের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎“তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা; বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন; বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।

‎প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম সাথী বলেন, বর্তমানে নারীরা আগের তুলনায় অনেক বেশি সচেতন ও আত্মনির্ভরশীল। তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পারিবারিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি বলেন, সরকার নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, ঋণসহ নানা সহায়তা প্রদান করছে। উদ্যোক্তা হওয়ার আগ্রহী নারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

‎সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুমানা আক্তার। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের চলমান নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং নারীদের যেকোনো প্রয়োজনে অধিদপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আসাদুজ্জামান কাউছার। তিনি বলেন, পরিবার থেকেই নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

‎তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো সহিংসতার ঘটনায় দ্রুত সহযোগিতা পেতে সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ নম্বরে কল সেবা চালু করেছে।

‎সমাবেশে স্থানীয় নারী উদ্যোক্তা, সমাজকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️