৬ দফা দাবিতে বুড়িচংয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে বুড়িচং উপজেলার স্বাস্থ্য সহকারীরা

৬ দফা দাবিতে বুড়িচংয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা:ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে বুড়িচং উপজেলার স্বাস্থ্য সহকারীরা। আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

ADS

বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সহ কর্মরত সকলে কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়। 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সমমান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

ADS

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মবিরতিতে গেছেন। ১ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলায় ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের তূণমূল পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূইয়া এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️