শিবগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

শিবগঞ্জে বিজ্ঞান মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ

শিবগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলা। উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বৃহস্পতিবার শেষ হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা’র সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম. আবু সুফিয়ান।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের অন্য কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️