বাজে মন্তব্যকারীদের নিয়ে মুখ খুললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি

বাজে মন্তব্যকারীদের নিয়ে মুখ খুললেন জয়া আহসান
সংগ্রহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।

বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।

তিনি আরও বলেন, ‘পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।

প্রসঙ্গত, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

চাঁপাই প্রেস/সূত্র_আমাদের সময়

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️