এই দেশ এখন জালিমদের হাতে-মেঘনা আলম

সাবেক ‘মিস বাংলাদেশ’ মেঘনা আলম ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

এই দেশ এখন জালিমদের হাতে-মেঘনা আলম
সংগ্রহীত ছবি

সাবেক ‘মিস বাংলাদেশ’ মেঘনা আলম ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার। তার দাবি, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।

তিনি আরো লেখেন, ‘আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে, রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়।

এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন।

পূর্বের অভিযোগে মেঘনা জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

তার দাবি, তিনি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘনা আলম। সাম্প্রতিক সময়ে আইনি জটিলতা ও প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ নিয়েই বেশি আলোচিত তিনি।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️