যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ-পূর্ণিমা

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ-পূর্ণিমা

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তও মাঝেমধ্যে এ মাধ্যমে শেয়ার করেন নায়িকা। তবে নিজের বিভিন্ন মুহূর্তের ছবির বাইরে সেভাবে ব্যতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না তাকে। কিন্তু এবার এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা।

আজ রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

তবে কাকে উদ্দেশ্য করে কিংবা ইঙ্গিত করে এমন কথা লিখেছেন নায়িকা, তা উল্লেখ করেননি।

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে।

প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।

সব শেষে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।পূর্ণিমার এমন কথায় অবাক হচ্ছেন অনুরাগীদের অনেকেই।

আবার কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। কেউ লিখেছেন,পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ আবার মন্তব্য করেছেন, এ যেন আমাদের সবার জীবনের গল্প।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️