এবার হিরো আলমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিয়ামনির

কয়েকদিন ধরে হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামনির সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়ামনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে

এবার হিরো আলমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিয়ামনির
সংগ্রহীত ছবি

কয়েকদিন ধরে হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামনির সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়ামনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের ভিড়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রিয়ামনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন।এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিয়াকে।

তিনি দাবি করেন, তার সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব নিয়ে ঝামেলা হলে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া। তখন আলম সুইসাইডের চেষ্টা করেন।

বাধ্য হয়ে হিরো আলমের সংসারে থেকে যান রিয়া। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়ামনি।

লাইভে রিয়া মনি বলেন, ‌‘আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলছে ধ্বংস করে দেবে।

‍তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো। তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে।

মানুষের ডির্ভোস হয় না? ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়। তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি থাকে তুমি কিছু্ করতে পারবে না। তুমি সংসার জীবনে সুখি না। সব জায়গায় রাজনীতি চলে না আলম।

হিরো আলমের তিনটা সংসারের কথা জানিয়ে রিয়ামনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করিনি। তোমার টাকা দিয়ে আমি চলিও নাই। তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়েছি। সব শেষে ভালো থাকা প্রয়োজন, সেইটা তুমি থাকতে পারছ না। সেজন্য আমাকে জ্বালাতে এসো না।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️