১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম-সোনাক্ষী সিনহা

শোবিজ দুনিয়ায় দীর্ঘসময় ধরে চলছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনা- কল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে নেটমাধ্যমে

১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম-সোনাক্ষী সিনহা
সংগ্রহীত ছবি

শোবিজ দুনিয়ায় দীর্ঘসময় ধরে চলছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনা- কল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে নেটমাধ্যমে।

গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী; একটাই প্রশ্ন, মা হচ্ছেন কি সোনাক্ষী? সেই জল্পনা এখনও থামেনি।

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন, শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

এর আগে, গত ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। অনুষ্ঠানে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন তিনি।

ওই অনুষ্ঠানের একটি মুহূর্তে দেখা যায়, মূল আয়োজনের প্রবেশপথে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জহির মজা করে বলে ওঠেন ‘দেখো, সামলে’। তখনই হেসে ফেলেন এ তারকা দম্পতি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা।

তবে সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️