বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন মাহবুব আলম সিআইপি

চাঁপাই প্রেস ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর নির্বাচিত হলেন এরফান গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম। মাহবুব আলম বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য এবং এর আগেও তিনি দাতা হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন।
ক্রীড়াঙ্গনের পাশাপাশি তিনি বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক। আগামীতে তিনি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখবেন।




