নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন
আবুল হোসেন নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও সারাদেশের ন্যায় জাতীয় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধা ভবিষ্যৎ এই শ্লোগান কে সামনে রেখে একযোগে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানামন্ত্রী জনাব তারেক রহমান।

১৯ মে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে মেলা উপলক্ষে নাচোল উপজেলার বিভিন্ন স্থান হয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের রেল স্টেশন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত ভূমিসেবা মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর বিএনপি'র সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, নাচোল ইউপির ওয়ার্ড সদস্য সাজাহান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নহু আলম সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ভূমি অফিসের কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।
সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিতে সেবাগ্রহীতাদের প্রতি আহবান জানান এবং ভূমিসেবার জন্য যেকোনো সমস্যা আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন তিনি আরো জানান এই ভূমিমেলা আজ ১৯মে থেকে শুরু ২১মে পর্যন্ত এই মেলা দেখার জন্য এবং সেবা গ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান।




