চাঁপাইনবাবগঞ্জে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ, ১৯ মে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সভাকক্ষে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (ASRH) এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ বিষয়ক দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এছাড়াও বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সিভিল সার্জন; ডাঃ এ,কে,এম শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব শুকলাল বৈদ্য এবং সহকারী পরিচালক (ক্লিনিক্যাল) জনাব ডাঃ আবু সাইদ মুহাম্মদ মাসুদ।

এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি হ্রাস, প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান সময়ে তাদের মানসিক স্বাস্থ্যের যত্নে করণীয় ও পরামর্শ প্রদানের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’ (DASCOH Foundation)। 

বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীরা তাদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আরও সচেতন ও উপকৃত হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️