চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

পদ্মা নদীর বাঁধ রক্ষা ও মোহনা পার্ক সংলগ্ন অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বাঁধ রক্ষা ও মোহনা পার্ক সংলগ্ন অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরালের চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সাধারণ মানুষ। মানববন্ধন শেষে বালুমহাল ইজারা বাতিল ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমি ও বসত-ভিটা রক্ষার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান।

মানববন্ধন কর্মসূচিতে নবীর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফসারুল আলম, মাওলানা কাওসার আলী, ফয়সাল হোসেন, আব্দুল জলিলসহ অন্যরা। পরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন ভুক্তভোগীরা। বক্তারা বলেন, শাহজাহানপুর ইউনিয়নের মোহনা পার্ক সংলগ্ন দুর্লভপুর-হাকিমপুর এলাকায় পদ্মা নদীর তীর ঘেঁষে প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ও বাঁধ ভেঙে কয়েক হাজার বিঘা ফসলী জমি, স্থাপনা, বসতবাড়ী ও প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকশ বাড়িঘর এখনও হুমকির মধ্যে রয়েছে। নদী ভাঙন থেকে রক্ষার জন্য অবিলম্বে বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️