চাঁপাইনবাবগঞ্জে খামারী প্রশিক্ষণ

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ মে) সকালে সোনার মোড়স্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ প্রশিক্ষণ হয়। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পরিচালনায়এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
'অধিক দুধ অধিক মাংস ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে খামারীর স্বপ্ন' স্লোগানে আয়োজিত প্রশিক্ষণে
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মোবাশ্বার হুসাইন পলাশ, এরিয়া সেলস ম্যানেজার মোঃ ইউনুস আলী , ব্র্যাক জেলা সমন্বয়কারী মোসাঃ মোমেনা খাতুন প্রমুখ।
প্রশিক্ষনে খামারীদের খামার পরিচালনা, গাভী পালন, প্রজনন ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রেকর্ড কিপিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী তিনজন খামারীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।
ভিন্ন ধর্মী প্রশিক্ষণ পেয়ে খামারীগণ অত্যন্ত খুশি হয়ে ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মসূচিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্র্যাকের সিমেন ব্যবহারের প্রতি আরো এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। খামারীরা এ ধরনের প্রশিক্ষণ চলমান রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।




