চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে ঈদুল আজহার নামাজ আদায়

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে ঈদুল আজহার নামাজ আদায়

চাঁপাই প্রেস ডেস্ক:সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আজ বুধবার (২৭ মে) সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানিও সম্পন্ন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ ওই ঈদ জামায়াতে অংশ নেন।

এছাড়া বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি গ্রামেও বিভিন্ন এলাকায় থেকে ঈদের নামাজে অংশ গ্রহণ করে। তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

অন্যদিকে,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট তিনটি স্থানে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান,সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতিবছরের মতো এবারও কিছু মানুষ আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️